spot_img
spot_img

রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। গুলিবিদ্ধদের মধ্যে একজন হেড মাঝি রয়েছে।

বৃহস্পতিবার (২১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ক্যাম্প-৪ এ ঘটনা ঘটে। উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ্র দে সংবাদমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিপুল চন্দ্র দে জানান, গুলিবিদ্ধদের মধ্যে আছেন ক্যাম্প -৪ এর হেড মাঝি মোহাম্মদ হোসেন। অন্য দুজনের পরিচয় জানা যায়নি। তাদেরকে ক্যাম্পের এমএসএফ হাসপাতালে নেওয়া হয়েছে। আধিপত্য বিস্তার নিয়ে এ গোলাগুলির ঘটনা ঘটেছে।

উখিয়া থানার পরিদর্শক বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ