সুইডেনের রাজধানী স্টকহোমে মুসলিমদের পবিত্র গ্রন্থ আল কুরআন অবমাননা ও পোড়ানোর নিন্দা জানিয়েছে ব্রিটেন। এছাড়াও কুরআন অবমাননা একটি অনুপযুক্ত কাজ এবং বিশ্বব্যাপী মুসলিমদের জন্য তা অপমানজনক বলেও বিবৃতি প্রকাশ করেছে দেশটির ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)
বিবৃতিতে বলা হয়েছে, “আমরা সব সম্প্রদায়ের জন্য ধর্ম ও বিশ্বাসের স্বাধীনতা রক্ষার পাশাপাশি পারস্পরিক সম্মান ও শ্রদ্ধার প্রচার করব। এছাড়াও আমরা স্বীকার করছি কুরআন পুড়ানোর ফলে বিশ্বজুড়ে মুসলিমদের মনে বেদনার সৃষ্টি হয়।”
আরব ও মুসলিম বিশ্বের নেতারা কুরআন অবমাননার এ ঘটনার নিন্দা জানিয়েছে।
গত বৃহস্পতিবার, স্টকহোমে কুরআন অবমাননার অনুমতি দেওয়ায় ইরাকের বাগদাদে অবস্থিত সুইডিশ দূতাবাসে আক্রমণ করে সেখানকার প্রতিবাদী জনতা।
এ ঘটনার পর সুইডেনে বসবাসরত ইরাকি নাগরিক মোমিতো দেশটির রাজধানী স্টকহোমের ইরাকি দূতাবাসের সামনে পবিত্র কুরআনের একটি অনুলিপি ও ইরাকি পতাকা পুড়িয়ে দেয়।
ইতিপূর্বে এ ঘটনার জন্য সুইডেন কে সতর্ক করেছিল ইরাক। তবে পুনরায় এমন ঘটনা ঘটানোর জন্য বাগদাদে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূতকে বরখাস্ত করেছে ইরাক।
বৃহস্পতিবার (২০ জুলাই) ইরাকি প্রধানমন্ত্রী মুহাম্মদ শাইয়া আস-সুদানীর বিশেষ আদেশে ইউরোপীয় দেশটির সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে আরব রাষ্ট্রটি।
সূত্র: মিডল ইস্ট মনিটর











