spot_img
spot_img

১৫ বছর নির্বাসিত থাকার পর দেশে ফিরছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন

দীর্ঘ ১৫ বছর পর থাইল্যান্ডে ফিরেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা।

মঙ্গলবার (২২ আগস্ট) সকালে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে তিনি পা রাখেন এবং এর মধ্য দিয়ে দীর্ঘ প্রায় দেড় যুগের স্বেচ্ছা-নির্বাসনের অবসান হলো।

এদিকে থাকসিন এমন এক সময়ে ফিরে এলেন যখন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন সে সংক্রান্ত ভোটাভুটি মাত্র কয়েক ঘণ্টা পরই অনুষ্ঠিত হবে। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, থাইল্যান্ডের সবচেয়ে সফল এই নির্বাচিত নেতাকে দীর্ঘদিন ধরে রক্ষণশীল রাজকীয়রা ভয় পেয়ে আসছে। থাকসিনকে দুর্বল করার জন্য সামরিক অভ্যুত্থান এবং বিতর্কিত আদালতের মামলাগুলোকে তারাই মূলত সমর্থন যুগিয়ে এসেছে।

এছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে সাম্প্রতিক মাসগুলোতে রাজনৈতিক অস্থিরতা চলছে। এই পরিস্থিতিতে থাকসিনের দেশে প্রত্যাবর্তনে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা রয়েছে। যদিও তার বিরুদ্ধে ফৌজদারি মামলায় ১০ বছর পর্যন্ত সাজা রয়েছে।

উল্লেখ্য, ৭৪ বছর বয়সী থাকসিন সিনাওয়াত্রা থাইল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় এবং দুই বারের নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। তবে ২০০৬ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন তিনি। এরপর ‘দুর্নীতির’ দায়ে দায়েকৃত মামলায় কারাগারে যাওয়া এড়াতে থাকসিন দেশত্যাগ করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ