ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সফটওয়্যার কোম্পানি “AU10TIX” কে এখন থেকে নিজেদের ব্যক্তিগত তথ্য দিতে হবে টুইটাররের ব্লু ব্যাজধারীদের।
সোমবার (২১ আগস্ট) ভেরিফায়েড একাউন্টের স্বত্বাধিকারীকে সনাক্ত করার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেয় বর্তমানে ‘এক্স’ নামে পরিচিতি পাওয়া টুইটার কর্তৃপক্ষ।
সংবাদমাধ্যমে বলা হয়, এখন থেকে ব্লু ব্যাজধারীদের একাউন্ট ভেরিফাই বা সনাক্ত করতে সরকার স্বীকৃত আইডির পাশাপাশি সেলফি তুলে পাঠাতে হবে। তাদের ব্যক্তিগত তথ্য সফটওয়্যার কোম্পানি “AU10TIX” এর কাছে ৩০ দিন পর্যন্ত সংরক্ষিত থাকবে। কেননা এখন থেকে টুইটার ব্যবহারীদের সনাক্তকরণের পুরো প্রক্রিয়াটি তারাই সম্পাদন করবে।
এছাড়া সাধারণ ব্যবহারকারীদের প্রোফাইলে থাকা তথ্যও সংগ্রহ করা হবে, যা তারাই দেখাশোনা করবে।
নিরাপত্তা, সুরক্ষা ও ফেইক আইডিধারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই এমন করা হচ্ছে বলে জানানো হয় টুইটার নামে জনপ্রিয়তা পাওয়া কোম্পানিটির পক্ষ থেকে, যা বর্তমানে ইলন মাস্কের মালিকানায় আসার পর নাম পরিবর্তন করে এক্স নামে পরিচিতি পেয়েছে।
সূত্র: আল জাজিরা











