আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্থানীয় সময় বুধবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দিয়ে এ আমন্ত্রণ জানান তিনি।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে অংশগ্রহণের জন্য আমেরিকায় আসা রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ও তার স্ত্রী আমেরিকার মিউজিয়াম অব ন্যাচারাল হিস্টোরিতে এ অনুষ্ঠানের আয়োজন করেন।
পরে হোটেল লটেতে প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, বাইডেন ও তার স্ত্রী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী, জো বাইডেনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
সূত্র : বাসস।











