spot_img

অবশেষে অপসারণ করা হলো বায়তুল মোকাররমের খতীব মুফতী রুহুল আমিনকে

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের বিতর্কিত খতীব মুফতী রুহুল আমিনকে অপসারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

রোববার (২২ সেপ্টেম্বর) প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি রুহুল আমিনকে যথাযথ প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে খতিবের পদ থেকে অপসারণ করা হয়েছে।

এর আগে গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) খতীব জটিলতায় অনেকটা থমথমে পরিস্থিতিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজ আদায় করতে হয় মুসল্লিদের।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর পলাতক থাকা বায়তুল মোকাররমের খতীব মুফতী রুহুল আমিন ফিরে আসার ঘটনায় এমন পরিস্থিতি তৈরি হয়।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ