শনিবার | ২৪ জানুয়ারি | ২০২৬
spot_img

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলিতে নিহত ৪

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দু’গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে চারজন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন কমপক্ষে সাতজন।

শুক্রবার (২২ অক্টোবর) ভোরে উখিয়ার ১৮নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে।

১৮নম্বর ক্যাম্পে কর্মরত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি শিহাব কায়সার খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, কী কারণে দু’গ্রুপের সংঘর্ষ হয়েছে তা এখনো জানা যায়নি। চারজন নিহত হয়েছেন বলে নিশ্চিত হলেও পরিচয় এখনো মেলেনি। আরও সাতজনকে আহত অবস্থায় এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমাদের সদস্যরা অস্ত্রসহ একজনকে আটক করেছে। বিস্তারিত জানতে প্রচেষ্টা চলছে।

এ ঘটনায় অস্ত্রসহ মুজিব নামে একজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। তবে তাৎক্ষণিক হাতাহতের পরিচয় পাওয়া যায়নি।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ