spot_img
spot_imgspot_img

রোহিঙ্গা ক্যাম্পে দু’গ্রুপের সংঘর্ষে; নিহত ৭

রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং শেষ খবর পাওয়া পর্যন্ত এতে নিহত হয়েছে ৭ জন।

শুক্রবার (২২ অক্টোবর) ভোরে উখিয়ার ১৮নং ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক শিহাব কায়সার খান।

নিহতদের মধ্যে বালুখালী ২ এর মুহাম্মাদ ইদ্রীস (৩২), বালুখালী ১ এর ইব্রাহীম হোসেন (২২), ক্যাম্প-১৮, ব্লক-এইস ৫২ এর আজিজুল হক (২৬) ও মো. আমীনের (৩২) পরিচয় জানা গেছে।

কক্সবাজার ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক শিহাব কায়সার খান বলেন, কী কারণে দুই গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়েছে তা এখনো স্পষ্ট নয়। সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। বেশ কয়েকজনকে আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ