বৃহস্পতিবার | ২২ জানুয়ারি | ২০২৬
spot_img

আওয়ামী লীগই হিন্দু সম্প্রদায়ের জানমাল রক্ষায় এগিয়ে এসেছে: বাহাউদ্দিন নাসিম

সাম্প্রদায়িক হামলার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরাই হিন্দু সম্প্রদায়ের জানমাল রক্ষায় সবার আগে এগিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিম।

শুক্রবার (২২ অক্টোবর) মাগুরা মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান মিলনায়তনে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ মন্তব্য করেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, সাম্প্রদায়িক শক্তিই রাজনৈতিক ফায়দা লুটতে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলা চালিয়েছে। গুজব রটিয়ে ধর্মীয় উস্কানি ছড়িয়ে তাদের ষড়যন্ত্রের রাজনীতি আওয়ামীলীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করেছে।

তিনি বলেন, দূর্গা পূজা উপলক্ষে কুমিল্লা থেকে শুরু হওয়া ষড়যন্ত্রে আওয়ামী লীগের নেতাকর্মীরাই হিন্দু সম্প্রদায়ের জানমাল রক্ষায় সবার আগে এগিয়ে এসেছে। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ১২ ঘণ্টায় মধ্যেই সারা দেশে সাম্প্রদায়িকতা বিরোধী শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ