spot_img

গত ২৪ ঘন্টায় করোনায় সারাদেশে ৪ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৮০৫ জনে।

শুক্রবার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ২৩২ জন। এ নিয়ে সারাদেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৭ হাজার ১৩৯ জনে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ