spot_img
spot_img

গাজ্জায় হামলা চালিয়ে ২৬টি মসজিদ ধ্বংস করেছে ইসরাইল

দখলদার ইসরাইলের বোমা হামলায় গত ৭ অক্টোবর থেকে গাজ্জা উপত্যকায় ২৬টি মসজিদ ধ্বংস হয়েছে।

গতকাল শনিবার (২১ অক্টোবর) গাজ্জা-ভিত্তিক ধর্মবিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানায়।

মন্ত্রণালয় জানিয়েছে, ওই এলাকায় ইসরাইলী বিমান হামলায় বেশ কিছু মসজিদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সদর দপ্তর, কুরআন রেডিও স্টেশন ও একটি গির্জা ধ্বংস হয়েছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, গাজ্জার ওপর আগ্রাসন এবং বেসামরিক মানুষ, মসজিদ ও গির্জার বিরুদ্ধে ইসরাইলের হামলার বিরুদ্ধে ইসলামিক ও আন্তর্জাতিক সংস্থাগুলোর জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

সূত্র : আনাদোলু এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ