spot_img
spot_img

গাজ্জার সর্বশেষ আপডেট

মধ্যপ্রাচ্যের দেশ কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করতে রাজি হয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। চুক্তি অনুযায়ী ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের কাছে থাকা বন্দীদের মধ্য থেকে ৫০ জনকে মুক্তি প্রদান করা হবে। যার বিনিময়ে চার দিনের যুদ্ধবিরতি কার্যকর হবে।

এদিকে একটি অস্থায়ী যুদ্ধবিরতি হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে হামাসের পক্ষ থেকে। সংগঠনটির মতে চুক্তির অংশ হিসেবে ইসরাইলি কারাগারে থাকা ১৫০ জন ফিলিস্তিনি নারী ও শিশুকে মুক্তি দেবে তেল আবিব।

অন্যদিকে, দখলদার ইসরাইলের উগ্রবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুদ্ধবিরতি চুক্তি হলেও গাজ্জার যুদ্ধ এখনও শেষ হয়ে যায়নি।

দখলকৃত পশ্চিম তীরের হেবরন শহর, তুলকারেম ও ধেশেহ শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। এতে ৩০ বছর বয়সী একজন ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

আমেরিকাসহ মিত্রবাহিনীর একাধিক স্থাপনায় হামলার প্রতিক্রিয়া ইরাকে ইরান সমর্থিত গোষ্ঠীদের স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে আমেরিকা। দেশটির সেন্ট্রাল কমান্ড এ তথ্য নিশ্চিত করেছে।

অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় দখলদার ইসরাইলি বাহিনীর হামলায় আরও ২ জন সাংবাদিক নিহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা আল-ওয়াফা।

আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন আগামী সপ্তাহে অবৈধ রাষ্ট্র ইসরাইল সফরের পরিকল্পনা করেছেন বলে খবর পাওয়া গেছে।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ