বৃহস্পতিবার | ২২ জানুয়ারি | ২০২৬
spot_img

ইসরাইলি দূতাবাস বন্ধে একমত দক্ষিণ আফ্রিকার সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যরা

গতকাল মঙ্গলবার (২১ নভেম্বর) গাজ্জা উপত্যকায় ইসরাইলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তেল আবিবের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থগিত ও ইসরাইলের দূতাবাস বন্ধের দাবিতে দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টে একটি প্রতীকী প্রস্তাব আনা হয়।

এ প্রস্তাবে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের দূতাবাস বন্ধের পক্ষে ভোট দিয়েছে দক্ষিণ আফ্রিকার সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যরা।

প্রস্তাবটির পক্ষে ভোট পড়েছে ২৪৮ টি। বিপক্ষে ভোট পড়েছে ৯১ টি। তবে এটি বাস্তবায়ন করা হবে কিনা তা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার নেতৃত্বাধীন সরকারের উপর নির্ভর করছে।

এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি দক্ষিণ আফ্রিকার সরকার অথবা দেশটির প্রশাসনিক রাজধানীতে অবস্থিত ইসরাইলি দূতাবাস।

প্রসঙ্গত, ইতিপূর্বে গাজ্জা উপত্যকায় যুদ্ধাপরাধ ও গণহত্যা চালিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ইসরাইল বলে জানিয়েছেন প্রেসিডেন্ট সিরিল রামাফোসা।

উল্লেখ্য, দেশটির বিরোধী দল ইকোনমিক ফ্রিডম ফাইটারসের (ইএফএফ) পক্ষ থেকে পার্লামেন্টে প্রস্তাবটি আনা হয়, যা ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসও সমর্থন করে। তবে ইসরাইলি নীতির সমর্থক হিসেবে এর বিরোধিতা করে ডেমোক্রেটিক অ্যালায়েন্স (ডিএ)।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ