বাংলাদেশে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় বলে জানিয়েছে আমেরিকা।
মঙ্গলবার (২১ নভেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এ কথা জানান।
ম্যাথু মিলার বলেন, আমরা বাংলাদেশে একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চাই।
ম্যাথু মিলার আরও বলেন, আমরা দেখতে চাই যে নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এটা আমাদের নীতি, যেটা আমি বেশ কয়েকবার স্পষ্ট করেছি।











