spot_img
spot_img

রাজধানী থেকে নিষিদ্ধ যুবলীগ নেত্রী পাপিয়া গ্রেপ্তার

‘সরকারের ৯০ শতাংশ পতন হয়ে গেছে, বাকিটা ধাক্কা দিলেই পড়ে যাবে’ বলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার পর নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নড়াইল জেলা দপ্তর সম্পাদক পাপিয়া সুলতানাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) রাত ১২টার দিকে রাজধানীর মিরপুর-২ নম্বর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার (২২ নভেম্বর) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান।

ওসি মো. হাফিজুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মিরপুর-২ নম্বর এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন যুবলীগের নড়াইল জেলা দপ্তর সম্পাদক পাপিয়া সুলতানাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার নাশকতার সঙ্গে জড়িত। টুঙ্গিপাড়ার নাশকতাকারীদের সঙ্গে তার যোগাযোগের সত্যতা পাওয়া গেছে বলেও দাবি করেন তিনি।

ওসি আরও বলেন, গ্রেপ্তারের দিনও পাপিয়া সুলতানা তার ফেসবুকে ‘আমি গ্রেপ্তার হলেও সমস্যা নাই, আপনারা চালিয়ে যাবেন, সরকারের ৯০ শতাংশ পতন হয়ে গেছে, আপনারা বাকিটা ধাক্কা দিলেই পড়ে যাবে’ লিখে পোস্ট করেছেন। এ ছাড়া তার ফেসবুকে ‘আমি ৭১ ধারণ করি, শেখ হাসিনা প্রশ্নের আপসহীন’সহ নানা পোস্ট রয়েছে।

এ ঘটনায় পাপিয়া সুলতানার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ