আমেরিকাকে উস্কানিমূলক পদক্ষেপ বিরুদ্ধে রাশিয়া সামরিক ব্যবস্থা নিবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) মস্কোয় রাশিয়ার প্রতিরক্ষ মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, রাশিয়ার সীমান্তর্বী এলাকায় আমেরিকার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনে মস্কোয় গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। ওয়াশিংটনের উস্কানিমূলক তৎপরতার জবাব মস্কো সামরিক ও প্রযুক্তিগত ব্যবস্থা নেবে।
বৈঠকে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শুইগো বলেন, আমেরিকা ক্রমেই রাশিয়ার সীমান্তর্বতী দেশগুলোতে সেনা মোতায়েন করে যাচ্ছে। শুধুমাত্র পূর্ব ইউরোপের কয়েকটি দেশে আমেরিকার প্রায় আট হাজার সেনা মোতায়েন রয়েছে।











