spot_img
spot_img

উত্তর প্রদেশে বিজেপির ঐতিহাসিক পরাজয় হবে: অখিলেশ যাদব

ভারতের উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেছেন, বিজেপির লোকেরা গরিবদের অধিকার কেড়ে নিচ্ছে। এটি একটি দরকারি সরকার নয়, একটি অকেজো সরকার। নাম ও রং পরিবর্তন সরকার। এই ঐতিহাসিক জনসভা বলে দিচ্ছে বিজেপির ঐতিহাসিক পরাজয় হবে।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) মইনপুরীতে দলীয় এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

এদিকে এক বিবৃতিতে উত্তর প্রদেশের সাবেক এ মুখ্যমন্ত্রী বলেন, বিজেপির মধ্যে পরাজয়ের আশঙ্কা বিরাজ করছে। এজন্য তারা ক্ষোভে সমাজবাদী পার্টির কর্মীদের হয়রানি করছে। পরাজয়ের ভয়ে, বিজেপি এখন সরকারি প্রতিষ্ঠানকে (তদন্ত এজেন্সি) অপব্যবহার করে বিরোধীদের দমন করতে লেগেছে, কিন্তু এতে বিজেপি’র বিরুদ্ধে জনগণের ক্ষোভ বেড়েছে। জনগণ গণতন্ত্র ও গণবিরোধী সরকারকে আর বেশিদিন ক্ষমতায় দেখতে চায় না।

অখিলেশ যাদব বলেন, বিজেপি শাসনে নাগরিক অধিকার সুরক্ষিত নয়। গণতন্ত্র হুমকির মুখে পড়েছে। বারবার মিথ্যে কথা বলে নিজেদের ভুল তথ্যকে সত্য করতে চায় বিজেপি। তারা চতুরতায় সিক্ত। এরা শুধু নদীই নয়, রাজনীতিকেও দূষিত করেছে। আসন্ন বিধানসভা নির্বাচনের মাধ্যমে শুধু রাজ্য নয়, কেন্দ্রীয় সরকারের ভবিষ্যতও ঠিক হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ