spot_img
spot_img

পাকিস্তানের সাম্প্রদায়িক রাষ্ট্রব্যবস্থা থেকে বের হয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে: তথ্যমন্ত্রী

পাকিস্তানের সাম্প্রদায়িক রাষ্ট্রব্যবস্থা থেকে বের হয়ে অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়ার জন্য সকল ধর্মের মানুষের মিলিত রক্তস্রোতে বাংলাদেশ স্বাধীন হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বুধবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকায় শিল্পকলা একাডেমির চিত্রশালায় বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদ আয়োজিত দেশব্যাপী ‘উচ্চকন্ঠে উচ্চারো আজ মানুষ মহীয়ান’ শীর্ষক সম্প্রীতির কবিতা আবৃত্তি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, পাকিস্তানের সাম্প্রদায়িক রাষ্ট্রব্যবস্থা থেকে বের হয়ে অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়ার জন্য সকল ধর্মের মানুষের মিলিত রক্তস্রোতে বাংলাদেশ স্বাধীন হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, যে চেতনার ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছে, আমাদের সমাজ অনেক ক্ষেত্রে তা থেকে দূরে সরে গেছে। মুক্তিযুদ্ধের চেতনাকে রাষ্ট্র ও সমাজ জীবনে প্রতিষ্ঠা করতে এবং পরবর্তী প্রজন্মকে সেই চেতনায় গড়ে তুলতে সংস্কৃতিচর্চার কোনো বিকল্প নেই। আর সংস্কৃতির অন্যতম প্রধান অনুষঙ্গ কবিতাপাঠ ও কাব্যচর্চা মানুষকে পরিশীলিত করে। একারণে কবিতাচর্চাকে আরো উৎসাহিত করতে হবে।

হাছান মাহমুদ বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে কবিতাপাঠ ও কাব্যচর্চা অনেক বড় ভূমিকা রাখে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ