রবিবার | ২৫ জানুয়ারি | ২০২৬
spot_img

সড়ক দুর্ঘটনায় আহত যুবলীগ নেতা তুহিনের মৃত্যু

বরগুনায় সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত জেলা আওয়ামী যুবলীগের প্রচার সম্পাদক আনিসুজ্জামান তুহিন মারা গেছেন। তিনি পৌরসভার নয়াকাটা গ্রামের মৃত সুলতান আহমেদের পুত্র।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টায় চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যান তিনি।

জানা যায়, গত ১৪ ডিসেম্বর বিকালে বরগুনা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে বের হওয়ার সময় উত্তর দিক থেকে প্রচণ্ড গতিতে মোটর বাইকে আসা জেলা যুবলীগের সহ-সভাপতি শাহাবুদ্দিন সাবুর বড় ছেলে সৌহার্দর মোটরবাইকটি তুহিনের মোটরবাইকের সাথে সংঘর্ষে দুজনই ছিটকে পড়ে উভয়েই মারাত্মকভাবে আহত হন। চারদিক থেকে ছুটে আসা লোকজন ধরাধরি করে নিকটস্থ বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ডাক্তার উভয়কেই উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করেন।

হাত-পা ভাঙাসহ মাথায় মারাত্মক আঘাত নিয়ে আনিসুজ্জামান তুহিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ সকাল সাড়ে ৬টায় তুহিনের মৃত্যু হয়।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ