spot_img
spot_img

ইউক্রেনের হামলায় রাশিয়ার সাবেক উপ-প্রধানমন্ত্রী আহত

ইউক্রেনের হামলায় রাশিয়ার সাবেক উপ-প্রধানমন্ত্রী দিমিত্রি রোগোজিন আহত হয়েছেন।

বুধবার (২১ ডিসেম্বর) ইউক্রেনীয় বাহিনী দেশটির পূর্বাঞ্চলীয় দোনেতস্ক শহরে গোলাবর্ষণ করলে তিনি আহত হন।

দিমিত্রি রোগোজিন ২০১৮ সাল থেকে রাশিয়ার মহাকাশ সংস্থার প্রধান ছিলেন। কিন্তু চলতি বছরের জুলাই মাসে তাকে বদলি করা হয়। প্রতিরক্ষা শিল্পে ভূমিকার জন্য সংস্থাটি নিষেধাজ্ঞার শিকার হওয়ার পর থেকে তিনি বেশ দ্বন্দ্বমূলক অবস্থান নিয়েছিলেন। এর আগে ২০১১ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত রাশিয়ার উপ-প্রধানমন্ত্রীর দায়িত্বপালন করেন দিমিত্রি রোগোজিন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ