শনিবার | ৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

খুলনায় এনসিপি নেতাকে প্রকাশ্যে গুলি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় কমিটির আহ্বায়ক মো. মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে গুলিবিদ্ধ হন তিনি। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু সামাজিক মাধ্যমে এই তথ্য জানিয়েছেন। মাহমুদা মিতু ফেসবুক পোস্টে বলেন, ‘এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারের ওপর কিছুক্ষণ আগে গুলি চালানো হয়েছে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজে নেওয়া হয়েছে।’

প্রাথমিকভাবে জানা গেছে, হামলার কারণ ও সংশ্লিষ্টদের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশের প্রস্তুতি নিচ্ছে। এনসিপির শীর্ষ নেতারা হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দ্রুত তদন্ত ও অভিযুক্তদের শনাক্ত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ