spot_img
spot_img

নিজের গাড়ি বহরে হামলা হয়েছে বলে অভিযোগ করলেন কাদের মির্জা

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার গাড়ি বহরে হামলা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন।

কাদের মির্জা বলেন, আমি সন্ধ্যায় রামপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইকবাল বাহার চৌধুরীর নির্বাচনী কার্যালয় উদ্বোধন শেষে ফেরার পথে রাস্তার মাথায় চরকাঁকড়ার চেয়ারম্যান প্রার্থী হানিফ সবুজের নেতৃত্বে তার লোকজন আমার গাড়ি বহরে হামলা করেছে। স্থানীয় লোকজন এগিয়ে এসে সন্ত্রাসীদের প্রতিহত না করলে তারা আমাকে প্রাণনাশের চেষ্টা করতো। এ ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে উদ্বুদ্ধ পরিস্থিতির জন্য প্রশাসনকে দায়ী থাকতে হবে।

রোববার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় নিজের ফেসবুক ফেজ থেকে লাইভে এসে তিনি এসব অভিযোগ করেন।

কাদের মির্জার বলেন, আমি আগেই বলেছি অবৈধ অস্ত্র উদ্ধার না হলে অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। প্রশাসন নিরপেক্ষ না হলে আমরা নির্বাচন বর্জন করতেও দ্বিধা করবো না। আট ইউনিয়নে আমার আটজন প্রার্থীর বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ