spot_img
spot_img

সকল পরীক্ষা স্থগিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের করোনাকালীন চলমান সকল চূড়ান্ত পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ডিন ও প্রভোস্টদের এক সভা শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনা করে ডিন এবং প্রভোস্টদের সম্মতিক্রমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের চলমান সব পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত আসলে আমরা জানিয়ে দেব।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গত বছরের ডিসেম্বরের শেষের দিক থেকে স্বাস্থ্যবিধি মেনে চূড়ান্ত পরীক্ষা নেওয়া শুরু হয়েছিল। তবে গত ২২ ফেব্রুয়ারি দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের এক জরুরি সংবাদ সম্মেলনে আগামী ১৭ মে হল ও ২৪ মে থেকে সশরীরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চালু হবে বলে জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ