spot_img
spot_img

আফগান সরকারের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের বিবেচনা করছে ইউরোপীয় ইউনিয়ন

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের বিরুদ্ধে একটি নতুন নিষেধাজ্ঞা আরোপের কথা বিবেচনা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ব্রাসেলসে ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে এ বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। নিষেধাজ্ঞা আরোপের কারণ হিসেবে তারা আফগানিস্তানে নারীদের নিপীড়নের বিষয়টি উল্লেখ করেছে।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী আন্নালেনা বেয়ারবক গনমাধ্যমকে এ বিষয়টি জানিয়েছেন।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, “আফগান নারী ও মেয়েরা বর্তমানে যুদ্ধ-বিধ্বস্ত দেশটিতে লিঙ্গ-ভিত্তিক বিধিনিষেধের সম্মুখীন হচ্ছে।”

বেয়ারবক আরো বলেন, “পুরো বিশ্ব খোলা চোখে দেখছে যে তালেবান কর্তৃপক্ষ আফগানিস্তানে নারী ও মেয়েদের মানবাধিকার লঙ্ঘন করছে।”

তিনি বলেন, “এই বিষয় নিয়ে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পরবর্তী রাউন্ডে বিস্তারিত আলোচনা করা হবে। ‘আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা’ থেকে নারীদের মুছে ফেলা গ্রহণযোগ্য নয়। আমরা এটা সমর্থন করতে পারি না যে মানবিক সহায়তা কেবলমাত্র পুরুষদের দ্বারা বিতরণ করা হবে।”

উল্লেখ্য; নিষেধাজ্ঞা প্রবর্তনের প্রস্তাবটি এসেছে মূলত জার্মানি, ফ্রান্স ও নেদারল্যান্ডস কতৃপক্ষের কাছ থেকে।

সূত্র: কেপি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ