পিলখানা হত্যাকাণ্ডের দিনকে (২৫ ফেব্রুয়ারি) জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করেছে সরকার।
রোববার (২৩ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকার প্রতি বছর ২৫ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করেছে। এ তারিখকে জাতীয় শহীদ সেনা দিবস (সরকারি ছুটি ব্যতীত) হিসেবে পালনে জাতীয় ও আন্তর্জাতিক দিবস সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগ গত ১১ অক্টোবর পরিপত্রের ‘গ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্তকরণের সিদ্ধান্ত নেয়।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, এ সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।











