সোমবার | ২৩ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

বেসামরিকদের নয়, পাক সেনাদের লক্ষ্যবস্তু করে পাল্টা জবাব দেবে আফগানিস্তান

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, পাকিস্তানি সেনাবাহিনীর সাম্প্রতিক হামলার জবাব বেসামরিকদের ওপর পড়বে না; প্রকৃত অপরাধী পাকিস্তানি সেনারাই হবে প্রতিক্রিয়ার লক্ষ্যবস্তু।

হুরিয়াত রেডিওর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মুজাহিদ বলেন, পাকিস্তান নিজ দেশের অভ্যন্তরে বিরোধীদের নিয়ন্ত্রণে ব্যর্থ হলেই জনমতের দৃষ্টি ভিন্নখাতে নিতে আফগান ভূখণ্ডে হামলার পথ বেছে নেয়।

গত রাতের হামলার ঘটনায় কাবুলে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূতকে তলব করেছে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাকে একটি আনুষ্ঠানিক প্রতিবাদপত্রও হস্তান্তর করা হয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আফগান আকাশসীমা রক্ষা করা ইমারাতে ইসলামিয়ার ওপর অর্পিত একটি শরীয় দায়িত্ব। তারা সতর্ক করে জানিয়েছে, যেসব কর্মকাণ্ডকে “উসকানিমূলক” বলা হয়েছে, তার পরিণতির দায় প্রতিপক্ষকেই বহন করতে হবে।

একই সঙ্গে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, সাম্প্রতিক হামলার উপযুক্ত ও সুচিন্তিত জবাব দেওয়া হবে।

উল্লেখ্য, গতকাল পাকিস্তানি সেনাবাহিনী পাকতিকা ও নানগারহার প্রদেশের একাধিক স্থানে বিমান হামলা চালায়। এতে নারী ও শিশুসহ বহু মানুষ শহীদ ও আহত হয়েছেন।

সূত্র: ‍হুরিয়াত রেডিও

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ