spot_img
spot_img

বিদেশি পিস্তল ও মাদকসহ পুলিশের এসআই আটক

বিদেশি পিস্তল ও ফেনসিডিলসহ কায়কোবাদ পাঠান (৩০) নামের পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) ও তার দুই সহযোগীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (২২ মার্চ) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় তাদেরকে আটক করার পর আজ মঙ্গলবার সোনারগাঁ থানায় হস্তান্তর করে র‍্যাব।

আটককৃতরা হলেন- পুলিশের উপ-পরিদর্শক কায়কোবাদ পাঠান (৩০), তার সহযোগী সোহেল মিয়া (৩২) ও রবিন হোসেন (৩০)।
কায়কোবাদ নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার কালাপাহাড়িয়া পুলিশ ফাঁড়িতে কর্মরত রয়েছেন।

র‌্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে র‌্যাব-৩ এর একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন যানবাহনে তল্লাশি করে। এসময় একটি সাদা মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল, ২৫ রাউন্ড গুলি, ২৪০ বোতল ফেনসিডিল ও দুটি হ্যান্ডকাফসহ তিনজনকে আটক করা হয়।

তিনি বলেন, আটককৃতদের একজন পুলিশের উপ-পরিদর্শক। তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়ি পুলিশ ফাঁড়িতে কর্মরত। মাইক্রোবাসটি কুমিল্লা থেকে নারায়ণগঞ্জের দিকে যাচ্ছিল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ