spot_img
spot_img

শাল্লায় হামলার প্রধান আসামি যুবলীগ নেতা স্বাধীনসহ ৩০ জনের রিমান্ড

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় হিন্দুদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গ্রেফতার প্রধান আসামি যুবলীগ নেতা শহীদুল ইসলাম স্বাধীনসহ ৩০ আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে স্বাধীনকে পাঁচ দিনের ও বাকি ২৯ জনের দুদিন করে রিমান্ডের নিদের্শ দেন আদালত।

মঙ্গলবার (২৩ মার্চ) সকালে সুনামগঞ্জের সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শ্যাম কান্ত সিনহা শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন।

সুনামগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক সেলিম নেওয়াজ এ বিষয়ে সংবাদ মাধ্যমকে বলেন, হিন্দুদের বাড়িঘরে হামলা-লুটপাটের ঘটনায় করা দুই মামলায় পুলিশ স্বাধীন মেম্বারকে ১০ দিনের রিমান্ড আবেদন করা আদালত তার পাঁচ দিনের মঞ্জুর করেন। এ ছাড়া অন্য আসামিদেরও পাঁচ দিনের রিমান্ড চাইলে আদালত তাদের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ