রবিবার | ১৪ ডিসেম্বর | ২০২৫

মোদির কুশপুতুল দাহ করতে না দিয়ে কেড়ে নিল ছাত্রলীগ

আগামী ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতের বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুতুল দাহ করার কর্মসূচি গ্রহণ করেছিল বাংলাদেশ ছাত্র ফেডারেশন। তবে কর্মসূচি শুরু হওয়ার আগেই টিএসসিতে দাহের জন্য তৈরি করে রাখা কুশপুত্তলিকা কেড়ে নিয়ে যায় ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী।

মঙ্গলবার (২৩ মার্চ) সকালে ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা টিএসসিতে জড়ো হতে থাকেন। তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল বানিয়ে টিএসসিতে রাখেন।

অন্যদিকে, আজ বিকেল তিনটায় ছাত্রলীগের আনন্দ মিছিলে যোগদানের জন্য সকাল থেকে রাজু ভাস্কর্যে বাংলাদেশ ছাত্রলীগের উপ-সাহিত্য বিষয়ক সম্পাদক রিয়াদ হাসানের নেতৃত্বে কবি নজরুল কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নেয়।

ফেডারেশনের কর্মসূচি শুরুর আগেই টিএসসিতে রাখা মোদির কুশপুতুল ছিনিয়ে নেয় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এ সময় ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা বাধা দিলেও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ‘চুপ’ থাকতে বলে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img