গত ২৪ ঘণ্টায় বিশ্বে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪ হাজার ৮৫৯ জন মানুষ মারা গেছেন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬১ লাখ ২১ হাজার ৭৪১ জনে।
বুধবার (২৩ মার্চ) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়।
ওয়েবসাইটটির তথ্যমতে, গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৭২ হাজার ৬৮৬ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ কোটি ৪০ লাখ ৬৬ হাজার ৭৫৭ জনে।
এদিকে একই সময়ে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে রাশিয়া, ব্রাজিল, দক্ষিণ কোরিয়া, জার্মানি, হংকং ও যুক্তরাজ্য।











