সম্পত্তি চুরির বিষয়ে জালিয়াতি এবং আদালত অবমাননার অভিযোগে দোষী সাব্যস্ত করে রাশিয়ার বিরোধীদলীয় নেতা আলেক্সি নাভালনিকে আরও ৯ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।
মঙ্গলবার (২২ মার্চ) রাশিয়ার একটি আদালত তাকে এ দণ্ড দেন।
আগামী দেড় বছর পর তার কারাবাসের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও নতুন সাজায় তাকে অতিরিক্ত আরও আট বছর কারাগারে থাকতে হবে। ফলে শিগগির মুক্তি মিলছে না এ রুশ রাজনীতিকের।
২০১৪ সালের জালিয়াতির একটি মামলায় স্থগিত সাজার শর্ত লঙ্ঘনের দায়ে নাভালনিকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দেয় মস্কোর একটি আদালত। নাভালনি বর্তমানে পূর্ব মস্কোর একটি কারাগারে বন্দি। প্যারোলে মুক্তির শর্ত ভঙ্গ করার দায়ে তিনি এ দণ্ড ভোগ করছেন।











