জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, ইউক্রেনের মানুষ এখন নরক যন্ত্রণায় বাস করছে। কারণ, দেশটির অনেক শহরে গোলাবর্ষণ চলছে।
তিনি বলেন, চলমান এই যুদ্ধ জয়যোগ্য নয়। এই যুদ্ধ সহসাই শেষ হচ্ছে না।
এদিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় মারিউপোল শহরে তীব্র লড়াই হচ্ছে। এ বিষয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলছেন, রাশিয়ান হামলার পর শহরটিতে আর কিছুই অবশিষ্ট নেই।
এছাড়া গত বুধবার ধ্বংস হওয়া একটি থিয়েটারের মধ্যে এখনো অনেক বেসামরিক নাগরিক আটকা রয়েছেন বলে মনে করছে অনেকে।











