আমেরিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
মৃদু উপসর্গ থাকলেও শারীরিক জটিলতা নেই তিনি নিজেই জানান।
মঙ্গলবার (২২ মার্চ ) হিলারি ক্লিনটনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়ে বলে এক টুইট বার্তায় তিনি নিজেই জানান।
হিলারি লেখেন, করোনার টিকা থেকে পাওয়া সুরক্ষার প্রতি আমি কৃতজ্ঞ। যারা এখনও টিকা নেননি অনুগ্রহ করে দ্রুত নিয়ে নিন।











