রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক প্রবীণ সহযোগী আনাতোলি চুবাইস পদত্যাগ করে রাশিয়া ছেড়েছেন।
বুধবার (২৩ মার্চ) দুটি সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।
ক্রেমলিনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে আনাতোলি চুবাইস স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। রয়টার্সের পক্ষ থেকে তাকে ফোন দেওয়া হলে চুবাইস তা কেটেন দেন। তিনি কোথাও আছেন তা সূত্র দুটি জানায়নি।
১৯৯০ দশকে বরিস ইয়েলতসিনের অর্থনৈতিক সংস্কারের গুরুত্বপূর্ণ রূপকারদের একজন ছিলেন চুবাইস। প্রেসিডেন্ট হওয়ার আগে পুতিন যখন ক্রেমলিনে দায়িত্ব পালন করেন তখন তার ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন তিনি। পুতিন ক্ষমতায় আসলে তার অধীনে তিনি রাষ্ট্রীয় বড় বড় বাণিজ্যিক বিষয় পরিচালনা করেন এবং রাজনৈতিক দায়িত্ব পালন অব্যাহত রাখেন।











