spot_img
spot_img

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস

আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের চারটি বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে আবহাওয়াবিদ মুহাম্মাদ ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। রাতের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে। বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে সীতাকুণ্ডে, ৩৯ মিলিমিটার। এ সময়ে ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি। ৭২ ঘণ্টার আবহাওয়ার পরিস্থিতিতে বলা হয়েছে, সামান্য পরিবর্তন হতে পারে। শুক্রবার (২৪ মার্চ) ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৯ মিনিটে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ