রমজানের প্রথম দিনই এক ফিলিস্তিনিকে নির্মমভাবে গুলি করে হত্যা করল ইসরাইলী বাহিনী। নিহত যুবকের নাম আমির ঈমাদ আবু খাদিজা (২৫)।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে দেশটির পশ্চিমতীরের দক্ষিণে তুলকার্ম শহরে এ ঘটনা ঘটে।
ফিলিস্তিনি সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে দখলদার বাহিনীর একটি দল তুলকার্ম শহরে প্রবেশ করে। এ সময় তারা শহরের প্রধান ফটক বন্ধ করে দেয়। বন্ধ করে দেয় যানচলাচল ও অধিবাসীদের বহিরাগমন। পরে তারা আবু খাদিজার বাড়ি ঘেরাও করে। তাকে লক্ষ্য করে অনেকগুলো গুলি ছোড়ে। এতে তিনি নিহত হন।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আবু খাদিজাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শরীরে অনেকগুলো গুলির চিহ্ন পাওয়া যায়। একটি গুলি মাথা ভেদ করে বেরিয়ে যায়। যাতে মগজ বেরিয়ে এসেছে।
সূত্র : আলজাজিরা মুবাশ্বির











