হাজার হাজার মুসল্লির অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসায় প্রথম তারাবিহ’র নামাজ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আলজাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
সূত্রে জানায়, পবিত্র রমজান মাস উপলক্ষে মসজিদুল আকসায় অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। পুরো মাসজুড়ে সেখানে তারাবির নামাজ, ইফতার আয়োজন, কুরআন তেলাওয়াতসহ নানা আয়োজন রয়েছে।
ফিলিস্তিন অঞ্চলে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী কার্যক্রমের সমন্বয়কারী মেজর জেনারেল ঘাসান আলিয়ান এক বিবৃতিতে মসজিদুল আকসায় রমজানের নামাজ নিয়ে বিশেষ নির্দেশনার কথা জানিয়েছেন।
তিনি বলেন, রমজান মাসে মসজিদুল আকসায় শিশু, নারী ও ৪৫ থেকে ৫৫ বছর বয়সী বৃদ্ধ পুরুষরা কেবল নামাজ পড়ার অনুমতি পাবেন।
সূত্র : আলজাজিরা











