spot_img

লেবাননের কাসমিয়া সেতুতে ইসরাইলের হামলা; মানবিক সহায়তা কার্যক্রমে সংকট

লেবাননের কাসমিয়া সেতুতে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিমান হামলার ফলে দেশটিতে মানবিক সহায়তা কার্যক্রম বড় ধরনের সংকটে পড়েছে। এই হামলার কারণে লেবাননের উত্তর ও দক্ষিণাঞ্চলের মধ্যে সরাসরি যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে।

রবিবার (২২ মার্চ) ইসরাইল হামলা চালিয়েছে বলে আল-জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মানবিক দৃষ্টিকোণ থেকে এই হামলার প্রভাব লেবানন সরকারের জন্য অত্যন্ত ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। লেবাননের উত্তর ও দক্ষিণ অংশকে সংযুক্তকারী সেতুগুলো ধ্বংস হয়ে যাওয়ায় দুর্গত মানুষের কাছে ত্রাণ ও জরুরি সামগ্রী পৌঁছানো এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, বর্তমানে লিটানি নদীর দক্ষিণাঞ্চলে বিপুল সংখ্যক বেসামরিক নাগরিক আটকা পড়েছেন। তাদের বেশিরভাগই বিভিন্ন স্কুল, হাসপাতাল ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। তবে যাতায়াতের প্রধান পথগুলো ভেঙে পড়ায় তাদের কাছে পৌঁছানো লেবানন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

সূত্র: আল-জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ