হরমুজ প্রণালি ইস্যুতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরপরই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বেড়েছে। রবিবার (২২ মার্চ) ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে আলটিমেটাম দেন ট্রাম্প।
সোমবার (২৩ মার্চ) বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে।
অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) মে মাসের সরবরাহের দাম ১ দশমিক ৮ শতাংশ বেড়ে গেছে। এতে প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে যায়। এর পাশাপাশি, নর্থ সি ব্রেন্ট ক্রুড তেলের দামও প্রায় একই হারে বেড়ে ব্যারেল প্রতি ১১৩ দশমিক ৪৪ ডলারে দাঁড়িয়েছে।
সূত্র: সিএনএন










