spot_img

ঈদের ছুটি শেষে কাল থেকে খোলা অফিস-আদালত ও ব্যাংক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘোষিত টানা সাত দিনের সরকারি ছুটি আজ সোমবার (২৩ মার্চ) শেষ হচ্ছে। এর ফলে আগামীকাল মঙ্গলবার (২৪ মার্চ) থেকে অফিস-আদালত, ব্যাংক-বিমা এবং শেয়ারবাজারে স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।

শনিবার (২১ মার্চ) দেশে ঈদুল ফিতর উদযাপিত হয়। এ উপলক্ষে ১৭ মার্চ থেকে সরকারি ছুটি কার্যকর হয়েছিল।

নির্ধারিত ছুটির শেষ দিন আজ সোমবার (২৩ মার্চ)। আগামীকাল থেকে ব্যাংক-বিমা, শেয়ারবাজারসহ বেসরকারি প্রতিষ্ঠানগুলোও পুনরায় চালু হচ্ছে।

এরই মধ্যে পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। বাস, ট্রেন ও নৌপথে ফিরছেন তারা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ