রোববার ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে নজিরবিহীন হামলা চালিয়েছে বলে জানিয়েছে শিয়া সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠি হিজবুল্লাহ।
হিজবুল্লাহ বলেছে, রোববার তারা মোট ৬৩টি হামলা সম্পন্ন করেছে।
সোমবার (২৩ মার্চ) ভোরে তাদের নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এসব হামলায় ইসরাইলের অভ্যন্তরে এবং দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরাইলি সেনাদের লক্ষ্য করে রকেট, ড্রোন এবং কামানের গোলা বর্ষণ করা হয়। তবে অন্যান্য দিনের তুলনায় সোমবারের চিত্র কিছুটা ভিন্ন। এদিন এখন পর্যন্ত নতুন কোনো হামলার ঘোষণা দেয়নি গোষ্ঠীটি।
সূত্র: আল-জাজিরা










