spot_img
spot_img

মাওলানা এহতেশামুল হক সাখীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর

হেফাজতে ইসলামের ঢাকা মহানগরী কমিটির সহ-দফতর সম্পাদক ও ইসলামী ছাত্র সমাজের সেক্রেটারি মাওলানা এহেতাসুমুল হক সাখী বিন জাকিরের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (২৩ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসীর আদালত রিমান্ডের এ আদেশ দেন।

এ দিন মামলার তদন্ত কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি এহেতাসুমুল হককে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকাল সাড়ে ৫ টায় রাজধানীর বংশালের আরমানিটোলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মাওলানা এহতেশামের বিরুদ্ধে হেফাজতের ‘সাম্প্রতিক তাণ্ডব ও নাশকতায়’ সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ