মঙ্গলবার | ৯ ডিসেম্বর | ২০২৫

আ’লীগ সন্ত্রাস ঘটিয়ে বিএনপির নাম দেয় : ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে তার দায় বিএনপির ওপর চাপায় বলে মন্তব্য করেছেন। এখন জীবনের কোনো মূল্য নেই।

শনিবার (২৩ এপ্রিল) রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে আয়োজিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল-পূর্ব বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিউমার্কেটের সংঘর্ষ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘একটি কুরিয়ার সার্ভিসের কর্মচারী নাহিদ নিউমার্কেট দিয়ে যাওয়ার সময় তাকে হেলমেটধারীরা কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। মিডিয়া আইডেন্টিফাই করেছে, হেলমেটধারীদের তিনজনই ছাত্রলীগকর্মী। আর এখন গ্রেফতার হলেন কে? বিএনপি নেতা। শুধু তিনি গ্রেফতার হননি; আরো ২৪ জনের নাম উল্লেখ করে মামলা দেয়া হয়েছে, সকলেই বিএনপি এবং ছাত্রদলের নেতা। এটাই হচ্ছে আওয়ামী লীগের আসল চরিত্র। ভুল করবে তারা, আগুন দিয়ে বাড়ি জ্বালিয়ে দিয়ে আবার সেই বাড়ির সামনে গিয়ে দুস্থের সামনে ত্রাণ নিয়ে হাজির হবে।’

তিনি বলেন, ‘এটা পুরনো খেলা তাদের, তারা সন্ত্রাস ঘটিয়ে বিএনপির নাম দেয়। ইতিপূর্বে পুড়িয়েছে আগুন জ্বালিয়েছে আর নাম দিয়েছে বিএনপি। এভাবে অসংখ্য গায়েবি মামলা তারা দিয়েছে। এই গায়েবি মামলা, মামলা, গুম-খুন দিয়েই তারা টিকে রয়েছে। এ না হলে তারা টিকে থাকতে পারতো না। আর টিকে আছে কাদের দ্বারা যে রাষ্ট্রযন্ত্র আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমলা প্রশাসন বিচার বিভাগ এদের সহযোগিতা নিয়ে তারা টিকে আছে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img