সোমবার | ৮ ডিসেম্বর | ২০২৫

আজ ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল করবে বাংলাদেশ খেলাফত মজলিস

ভারতের সংসদে পাস হওয়া বিতর্কিত ওয়াক্ফ সংশোধনী বিল বাতিল এবং চলমান মুসলিম নিধন বন্ধের দাবিতে আজ ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করবে বাংলাদেশ খেলাফত মজলিস।

আজ বুধবার (২৩ এপ্রিল) জোহরের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে এ কর্মসূচি শুরু হবে।

এক যৌথ বিবৃতিতে সংগঠনের আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, আমরা ভারতের সাম্প্রতিক ওয়াকফ বিলকে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয়, সামাজিক ও অর্থনৈতিক অস্তিত্বের ওপর সরাসরি আঘাত হিসেবে বিবেচনা করি। এ আইন মুসলমানদের পবিত্র ধর্মীয় সম্পদ হরণের মাধ্যমে ভারতীয় মুসলিমদের মৌলিক অধিকার কেড়ে নেওয়ার একটি ষড়যন্ত্র। একইসঙ্গে ভারতে মুসলিম নির্যাতনের ধারাবাহিকতা বিশ্ব বিবেককে উদ্বিগ্ন করে তুলেছে।

তারা বলেন, এই প্রেক্ষাপটে বাংলাদেশ খেলাফত মজলিস দৃঢ়ভাবে জানিয়ে দিতে চায় যে, এ ধরনের বৈষম্যমূলক আইন ও নির্যাতনের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে। আন্তর্জাতিক মহল ও বাংলাদেশ সরকারকে আহ্বান জানাই-ভারতের এ নীতির বিরুদ্ধে কূটনৈতিকভাবে তৎপর হোন এবং নিপীড়িত মুসলিমদের পাশে দাঁড়ান।

বিবৃতিতে দেশবাসী, আলেম-ওলামা, তৌহিদী জনতা ও ইসলামী অনুভূতিসম্পন্ন সব নাগরিকসহ সংগঠনের সব স্তরের নেতাকর্মীকে উক্ত কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে প্রতিবাদকে শক্তিশালী করার আহ্বান জানান তারা।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img