spot_img
spot_img

হরমুজ প্রণালিতে মাইন বসানো নৌযান দেখলেই গুলি করার নির্দেশ ট্রাম্পের

হরমুজ প্রণালিতে মাইন পেতে রাখা যে কোনো নৌযান দেখলেই গুলি চালিয়ে ধ্বংস করার নির্দেশ দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে তিনি এ নির্দেশনা দেন।

এতে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালির পানিতে মাইন বসাচ্ছে এমন যে কোনো নৌকা, যত ছোটই হোক, গুলি করে ডুবিয়ে দিতে আমেরিকার নৌবাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি।

পাশাপাশি এ বিষয়ে কোনো ধরনের দ্বিধা থাকবে না বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প দাবি করেন, মার্কিন মাইন অপসারণকারী জাহাজগুলো বর্তমানে প্রণালিতে মাইন পরিষ্কারের কাজ করছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ