ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনী আরও এগিয়ে এসে গাজ্জা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর রাফার প্রাণকেন্দ্রে ঢুকে পড়েছে। গাজ্জা উপত্যকার দক্ষিণাঞ্চলের বাসিন্দারা এই তথ্য দিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, ইসরাইলী ট্যাংকগুলো আরও পশ্চিমে সরে গিয়ে মিসরের সঙ্গে লাগোয়া গাজার দক্ষিণাঞ্চলীয় সীমান্তে নতুন অবস্থানে মোতায়েন করা হয়েছে। ট্যাংকগুলো এখন রাফার প্রাণকেন্দ্র ইবনার পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে।
ফিলিস্তিনি অধিবাসীরা জানান, ইসরাইলী বাহিনী সারা রাত ইবনায় গোলাবর্ষণ করেছে। হামলায় বেশকিছু মাছ ধরা নৌকায় আগুন ধরে যায়। রাফায় রাতব্যাপী চলে ইসরাইলী সেনাদের গোলাবর্ষণ।
বার্তা সংস্থা রয়টার্সকে রাফার একজন বাসিন্দা বলেন, কোনো বিরতি ছাড়াই ইসরাইলী বাহিনী সারা রাত ড্রোন, হেলিকপ্টার, যুদ্ধবিমান ও ট্যাংকের সাহায্যে রাফায় হামলা অব্যাহত রাখে।











