spot_img
spot_img

ভারতীয় হেজেমনি দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য হুমকি: মাহমুদুর রহমান

ভারতীয় হেজেমনি দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য হুমকি। তাই ভারতীয় হেজেমনি মোকাবিলায় বাংলাদেশের জনগণ, রাজনৈতিক দল ও সরকারকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আমার দেশের সম্পাদক ড. মাহমুদুর রহমান।

শনিবার (২৩ মে) ১১টায় জাতীয় প্রেসক্লাবে সংগঠনটির চেয়ারম্যান ড. খন্দকার রাশেদুল হকের সভাপতিত্বে ফ্রেন্ডস অব হিউম্যানিটির আয়োজনে ‘ভারতে মুসলিম নির্যাতন: রাজনীতি, পরিচয় ও সংখ্যালঘু অধিকার দ্বন্দ্ব’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষাবিদ মো. শাহ আলম। এছাড়া বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. শাজাহান খান, এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ এবং সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমানসহ বিশিষ্টজনেরা।

শিক্ষাবিদ মো. শাহ আলম তার প্রবন্ধে ভারতে সাম্প্রতিক সময়ে মুসলিম ও সংখ্যালঘুদের ওপর নির্যাতন এবং মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ