ফিলিস্তিনের উত্তর গাজ্জায় একটি নিরাপত্তা চৌকিতে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনীর ড্রোন হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
শনিবার (২৩ মে) এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, দুটি ইসরাইলি ড্রোন নিরাপত্তা পোস্টটিকে লক্ষ্য করে আঘাত হানে। এতে ঘটনাস্থলেই হতাহতের ঘটনা ঘটে। পরে আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।
মাঠপর্যায়ের সূত্রের বরাতে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
তবে হামলার বিষয়ে ইসরাইলি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, গাজ্জায় চলমান যুদ্ধের মধ্যে সাম্প্রতিক সময়ে ড্রোন ও বিমান হামলার ঘটনা বেড়েছে। এতে বেসামরিক হতাহতের সংখ্যাও বাড়ছে।
সূত্র: আল জাজিরা।











