spot_img
spot_img

ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী পরিবহণ বন্ধ

মানিকগঞ্জ সাত দিনের লকডাউনে দ্বিতীয় দিনেও ঢাকা-আরিচা মহাসড়কে বন্ধ রয়েছে যাত্রীবাহী পরিবহণ। তবে পণ্যবাহী ট্রাকসহ প্রাইভেটকার, মোটর সাইকেল, ভ্যান, রিক্সা, ছোট যানবাহন চলাচল করছে।

করোনা সংক্রমণ রোধে কঠোর বিধি নিষেধের মধ্যে শহরের বড় বড় মার্কেট ও বিপণি-বিতানগুলো বন্ধ রয়েছে। তবে ছোট ছোট দোকানপাঠ খোলা রয়েছে। শহরের গুরত্বপূর্ণ স্থানে আইন-শৃঙ্খলাবাহিনী লকডাউন বাস্তবায়ন করতে কাজ করছে।

এদিকে,পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি দিয়ে পণ্যবাহী ট্রাক ও জরুরী কাজে ব্যবহৃত যানবাহন পারাপার করা হচ্ছে। তবে এই নৌ-রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

অন্যদিকে, মানিকগঞ্জে সর্বশেষ গত ২৪ ঘন্টায় ১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন মোট ২ হাজার ৪৪৭ জন। এর মধ্যে মারা গেছে ৪৯ জন। সুস্থ হয়েছেন ২ হাজার ৩০৩ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ