spot_img
spot_img

৬ দিনের রিমান্ডে মাওলনা নাছির উদ্দিন মুনির

হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক যুগ্ম মহাসচিব মুফতী নাছির উদ্দিন মুনিরকে ৬ দিনের রিমান্ড দিয়েছে আদালত।

বুধবার (২৩ জুন) বেলা ২টার দিকে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবালের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার কোর্ট পরিদর্শক হুমায়ুন কবির।

তিনি বলেন, মাওলানা নাছির উদ্দিন মুনিরকে হাটহাজারী থানার গত ২৭ এপ্রিল মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত শুনানি শেষে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে গত সোমবার বিকাল সাড়ে ৩টার সময় হাটহাজারী বাজার এলাকা থেকে হাটহাজারী থানা পুলিশের সহায়তায় জেলা গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ